গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বৈষ্ণবনগর থানার চামা গ্রাম এলাকার এক ব্যক্তি। নাম নিবারন মণ্ডল(৫৫)। চারদিন পর রবিবার তার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ সকালে ১৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পুকুরে ওই ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে বাড়িতে তার ছয়টি মেয়ে রয়েছে। তার মধ্যে পাঁচ মেয়ের বিয়ে হয়েছে। সে পেশায় দিন মজুরের কাজ করত। মৃতের পরিবারের দাবি নিবারন মণ্ডলকে খুন করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পরিবার। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YARQd3I6hPk
মালদা